রমজান ও ঈদের আনন্দ ভাগাভাগি—অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করল “Help for the Humanity” 

 ---------------------------------------------

১১ এপ্রিল ২০২৪, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মত এই বছরেও বিশেষ উদ্যোগ গ্রহণ করে মানবিক সেবামূলক সংগঠন Help For The Humanity। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামের কিছু অসহায় মানুষদের সহায়তার জন্য,  সংগঠনটির সদস্যদের উদ্যোগে ঈদের জন্য প্রয়োজনীয় খাবার দিয়ে সহায়তা "ঈদ শুভেচ্ছা উপহার" কার্যক্রম হাতে নেয়। 

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দাম বৃদ্ধি এবং নিম্নআয়ের মানুষের আয় কমে যাওয়ার কারণে অনেক পরিবারই ইফতার ও সেহরির খাবার জোগাড় করতে হিমশিম খায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে Help For The Humanity” এগিয়ে আসে তাদের পাশে দাঁড়াতে।উক্ত কার্যক্রমে Help For The Humanity-এর সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন বয়সের মোট ২৫ জনকে প্রয়োজনীয় খাবার দিয়ে সহায়তা করে থাকে।

🌙 রমজান ও ঈদ উপলক্ষে বিতরণকৃত খাদ্যসামগ্রী সহায়তার প্যাকেজে ছিল— চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধ, সাবান ও প্রয়োজনীয় অন্যান্য নিত্যপণ্য। এই খাদ্যসামগ্রী বিশেষভাবে দেওয়া হয় সেইসব পরিবারকে, যাদের আয় সীমিত বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং যারা ঈদের আনন্দ উপভোগ করতে পারছিল না।

🤝 মানুষের প্রতিক্রিয়া ও আনন্দ

সহায়তা পেয়ে অনেক পরিবারই জানায়, এই খাদ্যসামগ্রী তাদের রমজান মাসের ইফতার ও সেহরির কষ্ট অনেকটাই লাঘব করেছে। বিশেষ করে বৃদ্ধ, বিধবা, কর্মহীন শ্রমজীবী এবং নিম্নআয়ের পরিবারগুলো এই উদ্যোগকে অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী বলে মনে করেছে।

🌟 সংগঠনের মানবিক অঙ্গীকার

Help For The Humanity” জানায়, ঈদের আনন্দ শুধু সামর্থ্যবানদের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি সবার। তাই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তারা খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা এবং অন্যান্য মানবিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যেতে চায়।

সংগঠনটির বিশ্বাস—মানবতার সেবা ঈদের আনন্দের মতোই পবিত্র; ছোট একটি সহায়তাও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
 

“উক্ত কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ১৪,৩০০/= টাকা।” 

 

 ______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________

 

 

×

জামালপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের এক এতিম ছেলে নয়ন জন্য একটি থাকার ঘর খুব প্রয়োজন ছিল। ছেলেটির বাবা কিছুদিন পূর্বে হঠাৎ দূর্ঘটনায় মারা যায়। সে একটি এতিমখানা মাদ্রাসায় পড়াশোনা করে। তার মা একটি কারখানায় কাজ করে সামান্য টাকা উপার্জন করে এই ছেলেটিকে নিয়ে অন্যের ঘরে থাকতো। 

আমাদের Help For The Humanity সংগঠন এই এতিম পরিবারটিকে ঘর নির্মাণের সহায়তায় এগিয়ে আসে। ২০২৪ সালের মার্চ মাসের ১৭ তারিখ একটি টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়।আমাদের সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান এবং হিসাবরক্ষক মোঃ মাসুদ উক্ত কার্যক্রমে সরাসরি উপস্থিত ছিলেন। বর্তমানে এতিম ছেলে নয়ন তার মাকে নিয়ে এই ঘরে বসবাস করছে।  

“বন্যা সহায়তা কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ২০,৩০০/= টাকা।” 

 

______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________

 

 

গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামের কিছু অসহায় মানুষের সহায়তার জন্য এপ্রিল মাসের ২১ তারিখ Help For The Humanity-এর সদস্যদের উদ্যোগে ঈদের জন্য প্রয়োজনীয় খাবার দিয়ে সহায়তা "ঈদ শুভেচ্ছা উপহার" কার্যক্রম হাতে নেয়া হয়। উক্ত কার্যক্রমে Help For The Humanity-এর সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন বয়সের মোট ২৫ জনকে প্রয়োজনীয় খাবার দিয়ে সহায়তা করে থাকে।

 

“উক্ত কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ১৪,২০০/= টাকা।” 

 

 ______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________

 

 

×

 

গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, বাহাদুরসাদী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের দরিদ্র এক মহিলা যার স্বামী গত হয়েছিলেন প্রায় ৩০ বছর পূর্বে। এই বৃদ্ধ মহিলা কোন একসময় জুট মিলে কাজ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু বার্ধক্যের কারণে গত কয়েক বছর যাবৎ কাজ করতে পারেন না। মানুষের কাছ থেকে যা পান তা দিয়েই খেয়ে না খেয়ে বেঁচে আছেন। নিজের থাকার একটি ঘর নেই, মানুষের বাসায় খুব কষ্টে রাত্রি যাপন করতেন। নিজের ঘর বলতে যা ছিলো তাতে বৃষ্টি হলে পানি জমে যেত। Help For The Humanity সংগঠনটি তাদের দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় বিনামূল্যে বাড়ি নির্মানের লক্ষ্যে এই গরীব দুস্থ্য মহিলার থাকার জন্য একটি টিনের ঘর নির্মাণে এগিয়ে আসে।

Help For The Humanity সংগঠনটি ২০২২ সালের জুলাই মাসের ২৭ তারিখে একটি টিনের ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ প্রদান করেন। বর্তমানে ঐ মহিলা তার নিজের ঘরে একটু মাথা গোজার ঠাই পেয়েছেন। 

“বাড়ি নির্মান সহায়তা-২ কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ৯,১০০/= টাকা।” 

 

______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________

 

 

গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, জামালপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের দরিদ্র এক মহিলা যার স্বামী কর্মহীন থাকার কারনে কাজ করতে পারেন না। কোন রকম জীবন যাপন করে বেঁচে আছেন। নিজের পরিবার নিয়ে থাকার জন্য নিজের একটি ঘর ছিলনা। ভাঙ্গা টিনের চাল দিয়ে পানি পড়ে ঘরের দেয়াল ভেঙ্গে গিয়েছে। এই ভাঙ্গা ঘরে নিজের ছোট মেয়ে ও স্বামীকে নিয়ে কোন রকম জীবন যাপন করে আসছিলেন। Help For The Humanity সংগঠনটি তাদের দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় বিনামূল্যে বাড়ি নির্মানের লক্ষ্যে এই গরীব দুস্থ্য মহিলার থাকার জন্য একটি টিনের ঘর নির্মাণে এগিয়ে আসে।

Help For The Humanity সংগঠনটি ২০২২ সালের মে মাসের ০৪ তারিখে একটি টিনের ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ প্রদান করেন উক্ত পরিবারের কাছে। বর্তমানে ঐ মহিলা তার স্বামীকে নিয়ে নিজের ঘরে একটু মাথা গোজার ঠাই পেয়েছেন। 

“বাড়ি নির্মান সহায়তা-১ কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ১৭,৪৪০/= টাকা।” 

 

______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________

 

×

 

গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের আপেল মিয়ার মেধাবী মেয়ে জামালপুর আর এম বিদ্যাপীঠের - এর অষ্টম শ্রেনীর শিক্ষার্থী। আপেল মিয়া দিন মজুর হওয়ায় টাকার অভাবে মেয়ের জন্য বই কিনতে পারছিলেন না। Help For The Humanity-এর সদস্যগণ বিষয়টি জানতে পারেন এবং পরবর্তীতে ২০২২ সালের এপ্রিল মাসের ৮ তারিখ, আপেল মিয়ার মেয়ের পাঠ্যবই কেনার জন্য নগদ টাকা সহায়তা প্রদান করা হয়। এবং ভবিষ্যতে যে কোন ধরনের সহায়তার জন্য Help For The Humanity-সংগঠন পাশে থাকবে বলে আশ্বস্ত করেছে। নগদ অর্থ প্রদানের সময় সরাসরি উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দ্বায়িত্বে থাকা আলমগীর হোসেন।

বর্তমানে মেয়েটি তার পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আপেল মিয়ার স্বপ্ন মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। 

Help For The Humanity-এর সংগঠনের সদস্যগণ সবাই একমত সামান্য কোন কারনে যেন লেখাপড়া থেকে ঝড়ে না যায় কোন শিক্ষার্থী। এরকম মেধাবী শিক্ষার্থীদের পাশে সবসময়  দাঁড়ানোর চেষ্টা করবে এই সংগঠন।  

“উক্ত কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ৩,৫০০/= টাকা।” 

 

______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________

  

×

 

 


২০২২ সালের ০৩ মার্চ, গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার, জামালপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে Help For The Humanity সংগঠনটি বিনামূল্যে চিকিৎসা সেবার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে। উক্ত এলাকার শতশত গরীব রোগী এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এই এলাকাটি তুলনামূলক অবহেলিত হওয়ায় দীর্ঘদিন ধরেই এখানকার বাসিন্দারা ভালো চিকিৎসা সেবা নিতে পারছিলেন না। তাই Help For The Humanity সংগঠনটি এখানে বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য এই মেডিকেল ক্যাম্প এর ব্যবস্থা করেছেন।

বিনামূল্যে চিকিৎসা ছাউনিতে স্থানীয় রোগীদের বিনামূল্যে ডাক্তার দেখানো, ঔষধ বিতরণ এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। উক্ত কার্যক্রমে সার্বিকভাবে তত্বাবধান করেন Help For The Humanity সংগঠনটি সদস্যবৃন্দ। এছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবায় সহযোগিতা করেন "নুবহা জেনারেল হাসপাতাল" জামালপুর ইউনিয়ন পরিষদ রোড, জামালপুর, কালীগঞ্জ, গাজীপুর।   

Help For The Humanity সংগঠনটি সব সময়ই গরীব রোগীদের পাশে দাড়িয়েছে।সংগঠনটির সদস্যদের উদ্যোগে উক্ত কার্যক্রমে বিভিন্ন বয়সের আনুমানিক ১৫০ জনকে চিকিৎসা সেবা প্রদান করেছে।

“উক্ত কার্যক্রমে মোট অনুদানের পরিমান ছিলো ১০,৮০০/= টাকা।” 

 

______________ উক্ত কার্যক্রমের কিছু স্থির চিত্র- _________________

 

×